সন্ধ্যা নামলেই গ্রামের আকাশে ভেসে উঠবে পড়ার সুর

 সন্ধ্যা নামলেই গ্রামের আকাশে ভেসে উঠবে পড়ার সুর!

সন্ধ্যা নামলেই গ্রামের আকাশে ভেসে উঠবে পড়ার সুর—এমন স্বপ্নের কথাই শোনালেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, “সন্ধ্যা হলেই গ্রামের প্রতিটি বাড়ি থেকে পড়ার আওয়াজ শুনতে চাই। ফিরে আসুক সেই আগের দিনের পরিবেশ, যখন রাত মানেই ছিল পড়াশোনা আর পরিবারকেন্দ্রিক সময়।

শিক্ষামন্ত্রীর মতে, সাম্প্রতিক সময়ে কিশোরদের একটি অংশ অযাচিতভাবে গভীর রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছে, যা তাদের ভবি'ষ্যৎ ও সামাজিক নি'রাপ'ত্তার জন্য ঝুঁ'কিপূর্ণ। তাই রাতের বেলায় অকারণে রাস্তায় ঘোরাফেরা করলে কিশোরদের জি'জ্ঞাসাবাদ করবে পুলিশ—এমন নির্দেশনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কোনো হয়'রানি নয়; বরং অভি'ভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় কিশোরদের সঠিক পথে রাখতে এটি একটি সচেতনতা ও নি'রাপত্তা'মূলক পদক্ষেপ।

এ ব'ক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, এটি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। আবার কেউ মনে করছেন, বাস্তবায়নের ক্ষেত্রে যেন অযথা হ-য়রা'নি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

তবে একটাই প্রত্যাশা—গ্রামের প্রতিটি ঘরে আবার জ্বলে উঠুক জ্ঞানের আলো, আর সন্ধ্যা নামলেই বই হাতে বসুক আগামী ??

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post